২ কিশোর হ্যাকার গ্রেফতার

১৩ অক্টোবর, ২০১৯ ১৩:৩০  
স্কটল্যান্ডের দুজন কিশোর হ্যাকারকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইট হ্যাক করে সেখানে উদ্ভট বার্তা পাঠানোর অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। স্কটল্যান্ড পুলিশের জনৈক মুখপাত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে বিবিসি। পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুই হ্যাকারের বয়স যথাক্রমে ১৮ এবং ১৯ বছর। তাদেররকে লুজিমাউথ এবং গ্লাসগো এলাকা থেকে গ্রেফতার করা হয়। বছরের ১৯ জুলাই (শুক্রবার) মেট্রোপলিটন পুলিশের নিউজ প্ল্যাটফর্মে অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।’ প্রসঙ্গত, গত জুলাই মাসে সাইবার হামলার শিকার হয় স্কটল্যান্ড পুলিশ। এসময় হ্যাকাররা তাদের ভ্যারিফায়েড অ্যাকাউন্ট থেকে একাধিক টুইট পাঠায়। টুইটারটিতে তখন ১২ লাখের বেশি অনুসারি ছিলো।   ডিজিটেক/এনএস